২৯ অক্টোবর ২০১৬ - ১৭:০৩
আমেরিকা এখনো ইরানের শত্রু: গোলাম রেজা জালালি

পরমাণু চুক্তি সই হওয়া সত্ত্বেও আমেরিকা এখনো ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুই রয়ে গেছে।

আবনা ডেস্ক: পরমাণু চুক্তি সই হওয়া সত্ত্বেও আমেরিকা এখনো ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুই রয়ে গেছে। ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি একথা বলেছেন।
আজ (শনিবার) তেহরান হাই স্কুলে বেসামরিক প্রতিরক্ষা উন্নীতকরণ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, “বৈশ্বিক দাম্ভিকতার প্রতীক আমেরিকাই সন্ত্রাসবাদের প্রধান জন্মদাতা এবং এটি এখনো ইরানের শত্রু।”জালালির মতে, সন্ত্রাসবাদ হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রধান শত্রু।
“আমরা আমেরিকার শত্রু হয়েই থাকব এবং যতদিন দেশটি ইরানের ইসলামি সভ্যতার বিরোধিতা করতে চাইবে এবং মার্কিন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত বিশ্বায়নের পৃষ্ঠপোষকতা করবে ততদিন আমরা এই শত্রুতা অব্যাহত রাখব।#